
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সোমবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি গাজী জসিম উদ্দিন, সহ-সভাপতি আবু সাঈদ সরকার, সহ-সভাপতি হারুন অর রশিদসহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের পরিবার-পরিজন নিয়ে চলা কষ্টদায়ক হয়ে পড়েছে। আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি নবম পে স্কেল বাস্তবায়নের। আর যদি দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আরও কর্মসূচি দেওয়া হবে।